দীঘিনালায় চারটি বন্দুক ও ১০টি গুলি উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার ভারত সীমান্তবর্তী নাড়াইছড়ি এলাকা থেকে চারটি দেশি বন্দুক ও ১০টি গুলি উদ্ধার করেছে বিজিবি। উপজেলার বাবুছড়া ইউনিয়নে অবস্থিত বিজিবির নাড়াইছড়ি চৌকি থেকে চার কিলোমিটার দূরের একটি দুর্গম স্থান থেকে গতকাল সকালে ওই অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।সূত্র জানায়, টহল দলের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা অস্ত্র ফেলে পালিয়ে যায়। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন বিজিবির অধিনায়ক লে. কর্নেল তৌহিদুল হাসান।