দীঘিনালায় জাতীয় পার্টির সভাপতি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির দীঘিনালায় জাতীয় পার্টির উপজেলা শাখার সভাপতি জিল্লুর রহমানকে (৩৫) পুলিশ গ্রেপ্তার করেছে। তাঁর বিরুদ্ধে দীঘিনালা থানায় গাছ চুরির একটি মামলা রয়েছে। এ মামলায় খাগড়াছড়ির বিচারিক আদালত তাঁকে ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেয়। আদালত জিল্লুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার পর রোববার রাতে উপজেলার থানা বাজার এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। তাঁকে গতকাল সোমবার আদালতের মাধ্যমে পুলিশ জেলহাজতে পাঠিয়েছে।দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাহাদাত হোসেন জানান, উপজেলা জাতীয় পার্টির সভাপতি জিল্লুর রহমানের বিরুদ্ধে ২০১২ সালে একটি বাগান থেকে সেগুনগাছ চুরির অপরাধে মামলা হয়। মামলাটিতে আদালত তাঁকে ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেন। মামলার রায়ের পর থেকেই জিল্লুর রহমান পলাতক ছিলেন।