দীঘিনালায় জেএসএস নেতাকে গুলি করে হত্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খাগড়াছড়ির দীঘিনালায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) মানবেন্দ্র নারায়ণ লারমা (এম এন লারমা) গ্রুপের উপজেলা সাধারণ সম্পাদক সুপ্রাণো চাকমা ওরফে দেবেশকে (৪২) গুলি করে হত্যা করেছে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা।গতকাল বৃহস্পতিবার রাত পৌনে আটটার দিকে উপজেলার বড়াদম গ্রামে সুপ্রাণো চাকমার বাড়িতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) কেন্দ্রীয় সহসভাপতি সমীর চাকমা বলেন, সুপ্রাণো চাকমা বড়াদম গ্রামে নিজ বাড়িতে টেলিভিশন দেখছিলেন। এ সময় একদল অজ্ঞাতপরিচয় দুর্বৃত্ত তাঁকে গুলি করে মৃত্যু নিশ্চিত করে চলে যায়।দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাদাত হোসেন বলেন, লাশ উদ্ধারের জন্য পুলিশ পাঠানো হয়েছে।