দীঘিনালায় ট্রাক্টর উল্টে নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির দীঘিনালায় ট্রাক্টর উল্টে দুজন নিহত হয়েছেন। গত শনিবার সন্ধ্যায় উপজেলার মিলনপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও নিহত ব্যক্তিদের পারিবারিক সূত্র জানায়, শনিবার সন্ধ্যায় পাহাড়ে কাজ শেষে ট্রাক্টর চালিয়ে বাড়ি ফিরছিলেন রিপন মিয়া (২৪)। এ সময় জাহাঙ্গীর আলম (৩২) নামের এক শ্রমিক তাঁর সঙ্গে ছিলেন। বাড়ির পাশে একটি পাহাড়ে ওঠার সময় ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের জমিতে উল্টে যায়। এতে ঘটনাস্থলে রিপন মিয়া মারা যান। আহত অবস্থায় খাগড়াছড়ি সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যান জাহাঙ্গীর আলম। দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাদাত হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।