দীঘিনালায় তলিয়ে গেছে শতাধিক বসতবাড়ি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খাগড়াছড়ির দীঘিনালায় প্রবল বর্ষণে সৃষ্ট হঠাৎ বন্যায় মেরুং ও কবাখালী এলাকায় ফসলি জমির ক্ষতি বেশি হয়েছে।
বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে ১ নম্বর মেরুং ইউনিয়ন ও ৩ নম্বর কবাখালী ইউনিয়নের বিভিন্ন এলাকার কয়েক শ পরিবার। প্রাথমিকভাবে মেরুং এলাকা ৭০টি ও কবাখালী ইউনিয়নের ৩০টি পরিবার দুটি শিক্ষাপ্রতিষ্ঠানে আশ্রয় নিয়েছে।
গতকাল বিকেলে মেরুং এলাকায় গিয়ে দেখা যায়, বড় মেরুং সেতুটি পানিতে তলিয়ে গেছে। এর ফলে দীঘিনালার সঙ্গে লংগদু উপজেলার সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। দুই মাসের ব্যবধানে দুবার বন্যায় আক্রান্ত হওয়ায় ব্যবসায়ী ও কৃষকেরা ক্ষতির সম্মুখীন হয়েছেন।
খাগড়াছড়ির সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা বন্যাকবলিত এলাকা পরিদর্শন করে আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া ১০০ পরিবারের মধ্যে ৩০ কেজি করে চাল বিতরণ করেছেন।