দীঘিনালায় ফের গোলাগুলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার নাড়াইছড়ি এলাকায় গতকাল মঙ্গলবার গোলাগুলি হয়েছে। তবে এতে হতাহতের খবর পাওয়া যায়নি। জনসংহতি সমিতি (জেএসএস-সন্তু) ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এ ঘটনার জন্য পরস্পরকে দায়ী করেছে।আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় সূত্রে জানা যায়, নাড়াইছড়ির রূপচান কার্বারিপাড়া এলা-কায় গতকাল বেলা সাড়ে ১১টা থেকে দুইটা পর্যন্ত থেমে থেমে গোলাগুলি হয়। নাড়াইছড়ির স্থানীয় বাসিন্দারা নাম প্রকাশ না করার শর্তে জানান, কয়েক মাস ধরে জেএসএস ও ইউপিডিএফ নাড়াইছড়িতে মুখোমুখি অবস্থানে রয়েছে। এ কারণে তাঁরা আতঙ্কে দিন কাটাচ্ছেন। নাড়াইছড়ি এখন নিয়ন্ত্রণ করছে ইউপিডিএফ। ওই এলাকার নিয়ন্ত্রণ নিতে মরিয়া হয়ে উঠেছে জেএসএস।সংশ্লিষ্ট সূত্র জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীঘিনালায় জেএসএস ও ইউপিডিএফের মধ্যে কয়েক দফা বন্দুকযুদ্ধ হয়েছে। গত ২০ নভেম্বর দেওয়ানপাড়ায়, ২৬ জানুয়ারি দেওয়ানপাড়ার কঁইয়াতলী, ৮ ফেব্রুয়ারি নোনা কার্বারিপাড়া এবং ৮ মার্চ বাঘাইহাটে বন্দুকযুদ্ধ হয়। গত ১০ জুন ছাদরকছড়ায় বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। ইউপিডিএফের দীঘিনালা ইউনিটের প্রধান উদয় চাকমা বলেন, নাড়াইছড়ি এলাকায় ইউপিডিএফের সঙ্গে কারও বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেনি। জেএসএস এলাকাবাসীর মধ্যে আতঙ্ক সৃষ্টি করার জন্য ফাঁকা গুলি ছুড়েছে। জেএসএসের কেন্দ্রীয় কমিটির সহকারী তথ্য ও প্রচার সম্পাদক সজিব চাকমা বলেন, তারাই (ইউপিডিএফ) আতঙ্ক সৃষ্টির জন্য গুলি ছুড়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) লোগাং জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল হাসান গোলাগুলির সত্যতা নিশ্চিত করেন। তবে এর সঙ্গে কারা জড়িত বা হতাহতের কোনো ঘটনা ঘটেছে কি-না তা জানাতে পারেননি।খাগড়াছড়ির সহকারী পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজ গোলাগুলির সত্যতা নিশ্চিত করে জানান, কোনো পক্ষ পুলিশের কাছে অভিযোগ জানায়নি।