দীঘিনালায় বন্দুক ও গুলি উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খাগড়াছড়ির দীঘিনালায় গত সোমবার রাত নয়টায় একটি দেশি বন্দুক ও দুটি গুলি উদ্ধার করেছে পুলিশ। তবে পুলিশ কাউকে আটক করতে পারেনি। পুলিশের উপস্থিতি টের পেয়ে অস্ত্রধারীরা পালিয়ে যায় বলে পুলিশ জানায়।
পুলিশ জানায়, সোমবার রাত নয়টায় উপজেলার পোমাংপাড়ার রাবার বাগান এলাকায় কয়েকজন যুবক গোপন বৈঠক করছে এমন সংবাদ পেয়ে পুলিশ সেখানে অভিযানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে বৈঠকে উপস্থিত অজ্ঞাত যুবকেরা পালিয়ে যায়। দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাহাদাত হোসেন জানান, আসন্ন নির্বাচন উপলক্ষে কোনো নাশকতা কর্মকাণ্ড চালানোর জন্য হয়তো অজ্ঞাত যুবকেরা গোপন বৈঠকে লিপ্ত ছিল। রোববার রাতেও উপজেলা সদরের হর্টিকালচার সেন্টারের ভেতরে গোপন বৈঠক চলাকালে পুলিশি ধাওয়ায় যুবকেরা একটি দেশি এলজি ফেলে পালিয়ে যায়। নির্বাচন পর্যন্ত পুলিশি অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।