দীঘিনালায় ম্যালেরিয়ার প্রকোপ
খাগড়াছড়ির দীঘিনালায় ম্যালেরিয়ার প্রকোপ দেখা দিয়েছে। উপজেলার ১০ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে অন্তর্বিভাগে গত চার দিনে আটজন রোগী ভর্তি হয়েছে। বহিির্বভাগ থেকে চিকিৎসা নিয়েছেন ৩০ জন রোগী।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিবন্ধনকৃত তথ্যমতে শিবছড়ি, কড়ইতলী, হাজাছড়া, মায়াপাড়া, জোড়ািব্রজ ও জামতলী এলাকার মানুষ বেশি ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছে। গত বছরের তুলনায় চলতি বছর ম্যালেরিয়া রোগের প্রকোপ দেখা দিয়েছে বেশি। মে মাসে প্লাসমোডিয়াম ফেলসি ফার্ম ট্রপজয়েট (পিএফটি) ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে অন্তর্বিভাগে ভর্তি হয়েছে পাঁচজন। চলতি মাসের ১ জুন থেকে ৩ জুন পর্যন্ত প্লাসমোডিয়াম ফেলসি ফার্ম ট্রপজয়েট (পিএফটি-টু প্লাস)আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে আটজন। গতকাল বুধবার সকালে পাঁচজনকে চিকিৎসা দেওয়ার পর স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ছাড় দেওয়া হয়েছে। বহিির্বভাগ থেকে তিন দিনে চিকিৎসা নিয়েছে ৩০ জন রোগী। মে মাসে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের পরীক্ষায় ধরা পড়েছে ৫৪ জন রোগী। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা নিশান চাকমা বলেন, হঠাৎ করে ম্যালেরিয়া বেড়ে গেছে। আমরা ম্যালেরিয়ায় আক্রান্ত হওয়ার সঙ্গে সঙ্গে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে চিকিৎসা নিতে পরামর্শ দিয়েছি।