দীঘিনালায় যুব সমিতির সদস্যকে গুলি করে হত্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খাগড়াছড়ির দীঘিনালার পূর্ণচন্দ্র কার্বারীপাড়া গ্রামে মঙ্গলবার দিবাগত রাতে পার্বত্য চট্টগ্রাম যুব সমিতির (এম এন লারমা) পক্ষের সদস্য শান্তিমুনি চাকমা (২৯) ওরফে জামাল্যাকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। শান্তিমুনি চাকমার বাড়ি উপজেলার মেরুং ইউনিয়নের জালবান্দা গ্রামে। এ ঘটনায় একই ইউনিয়নের রাবার কারখানা এলাকার লাইব্যাদি চাকমা (২৫) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। এ ঘটনার জন্য যুব সমিতি জেএসএস (সন্তু) পক্ষকে দায়ী করেছে। সন্তু পক্ষ অভিযোগ অস্বীকার করেছে।দীঘিনালা থানার ওসি সাহাদাত হোসেন বলেন, জেএসএসের দুটি পক্ষের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব চলছে। এ হত্যাকাণ্ড তারই বহিঃপ্রকাশ বলে ধারণা করা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।