দীঘিনালায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খাগড়াছড়ির দীঘিনালায় গতকাল সোমবার বোয়ালখালী গরু বাজার এলাকা থেকে পুলিশ অভিযান চালিয়ে এরিস্কো চাকমা (৪৫) প্রকাশ ডিপজল নামে ডাকাতি মামলার এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে। তিনি উপজেলার শান্তিনগর গ্রামের গন্ধারাম চাকমার ছেলে। পুলিশ জানায়, গতকাল সকাল সাড়ে ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বোয়ালখালী গরু বাজার এলাকা থেকে এরিস্কো চাকমাকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে ২০০১ সালের ডাকাতি মামলার পরোয়ানা রয়েছে। মামলার পর থেকে তিনি ১২ বছর ধরে পলাতক ছিল। ডাকাতি মামলায় ২০০৬ সালের ১ মার্চ খাগড়াছড়ির আদালত তিন বছরের কারাদণ্ড, তিন হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ডের আদেশ দেন। দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাহাদাত হোসেন আসামি গ্রেপ্তারের সত্যতা স্বীকার করে বলেন, এরিস্কো চাকমাকে খাগড়াছড়ি জেলহাজতে পাঠানো হয়েছে।