দীঘিনালায় সাত ব্যক্তি গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় প্রতারণা মামলার পরোয়ানাভুক্ত সাত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। দীঘিনালা থানা সূত্রে জানা যায়, উপজেলার মধ্যবোয়ালখালী এলাকায় অভিযান চালিয়ে গত শুক্রবার রাতে আল-আমিন, জামাল মিয়া, নাসির উদ্দিন, জসিম উদ্দিন, সেন্টু মিয়া, মো. ইয়াসিন ও রুহুল আমিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। দীঘিনালা থানার উপপরিদর্শক (এসআই) মো. আনোয়ার বিষয়টি নিশ্চিত করেন।