দীঘিনালায় সেতুধস তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দীঘিনালা উপজেলার মাইনী নদীর ওপর দ্বিতীয় সেতু নির্মাণের সময় গার্ডার ধসে পড়ার ঘটনা তদন্তে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটি গত বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিন সদস্যের প্রতিনিধিদলে নেতৃত্ব দেন মন্ত্রণালয়ের উপসচিব আবদুল মজিদ আকন্দ। কমিটির অপর দুই সদস্য হলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহামঞ্চদ সালাউদ্দিন ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড খাগড়াছড়ি কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী প্রকৃতি রঞ্জন চাকমা।আড়াই কোটি টাকা ব্যয়ে ২০১০ থেকে ২০১৩ সালের জুন মাসের মধ্যে কাজ সমাপ্ত হওয়ার কথা ছিল। সেতুটির অর্থায়ন ও তত্ত্বাবধায়ন করছে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ। নির্মাণকারী প্রতিষ্ঠান হলো রিপ রিপ এন্টারপ্রাইজ। গত ৩০ জুলাই সেতুর একাংশে গার্ডারের ঢালাইয়ের দুই ঘণ্টা পর সেটি ধসে পড়ে।