দীঘিনালায় ১১টি দোকান পুড়ে গেছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খাগড়াছড়ির দীঘিনালার মধ্য বোয়ালখালী বাজারে গতকাল মঙ্গলবার ভোররাতে অগ্নিকাণ্ডে ১১টি দোকান পুড়ে গেছে।
বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডে ক্ষতির পরিমাণ প্রায় ২৫ লাখ টাকা বলে জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য আবুল কালাম আজাদ জানান, গতকাল ভোর চারটার দিকে একটি দোকানে ব্যাটারিচালিত অটোরিকশা চার্জ দেওয়ার সময় অগ্নিকাণ্ডের সূত্রপাত। আগুনে ১১টি দোকান ও একটি অটোরিকশা পুড়ে গেছে। প্রাথমিকভাবে ক্ষতির পরিমাণ ২৫ লাখ টাকা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলুল জাহিদ পাভেল ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের সাহায্যের আশ্বাস দিয়েছেন।