খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার যত্নমোহন কার্বারিপাড়ায় ৫১ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদর দপ্তর স্থাপনের ঘটনা নিয়ে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ ও দীঘিনালা ভূমি রক্ষা কমিটি একই স্থানে মানববন্ধন কর্মসূচি ও সমাবেশ ডাকায় প্রশাসন আজ বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে।
গতকাল বুধবার আইনশৃঙ্খলা সভায় উভয় সংগঠনের কর্মসূচি নিয়ে আলোচনার পর ১৪৪ ধারা জারির সিদ্ধান্ত হয়।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাহাদাত হোসেন টিটো জানান, আজ বৃহস্পতিবার সকাল নয়টায় পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ বাবুছড়া বিজিবি সদর দপ্তর হামলার প্রতিবাদে দীঘিনালা বাজার থেকে বাবুছড়া বাজার পর্যন্ত মানববন্ধন কর্মসূচি ও সমাবেশের ডাক দেয়। অপরদিকে একই স্থানে বিজিবি ব্যাটালিয়ন স্থাপনের প্রতিবাদে দীঘিনালা ভূমি রক্ষা কমিটি বাবুছড়া থেকে উপজেলা সদর পর্যন্ত মানববন্ধন কর্মসূচি ঘোষণা করে।