দীঘিনালায় ১৬টি মোটরসাইকেল আটক
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা পরিষদ নির্বাচন সামনে রেখে বিশেষ অভিযান শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে নিরাপত্তা পোস্ট বসিয়ে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। দীঘিনালা উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে ৩১ মার্চ। গত তিন দিনে অভিযান চালিয়ে পুলিশ ১৬টি মোটরসাইকেল আটক ও চারটির বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে।
পুলিশ জানায়, উপজেলা পরিষদ নির্বাচন সামনে রেখে বিশেষ অভিযান শুরু করা হয়েছে। উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় পোস্ট বসিয়ে সব ধরনের যানবাহনে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। গত ২৩ মার্চ, ২৪ মার্চ ও ২৫ মার্চ পুলিশ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২০টি মোটরসাইকেল আটক করা হয়েছে।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাহাদাত হোসেন টিটো বলেন, উপজেলা নির্বাচন সামনে রেখে এ অভিযান চালানো হচ্ছে। নির্বাচনের পরেও অভিযান অব্যাহত থাকবে। দীঘিনালার আগের নির্বাচনের ঘটনাগুলোর গুরুত্ব বিবেচনা করেই এবার আগাম অভিযান শুরু করা হয়েছে।