দীনেশ দাসের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংবাদিক দীনেশ দাসের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ ৮ জানুয়ারি। ২০১২ সালের এই দিনে রাজধানীর কাকরাইলে এক সড়ক দুর্ঘটনায় মারা যান তিনি। দীনেশ দাস আমাদের সময় পত্রিকার জ্যেষ্ঠ প্রতিবেদক ছিলেন। এ ছাড়া তিনি বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গেও জড়িত ছিলেন। বাংলাদেশ সংবাদ সংস্থায় কর্মরত প্রয়াত দীনেশের স্ত্রী পলি দাস জানান, ষষ্ঠ শ্রেণি পড়ুয়া একমাত্র মেয়ের মানসিক অবস্থার কথা মাথায় রেখে আজ প্রকাশ্যে কোনো কর্মসূচি পালন করবেন না তাঁরা। তিনি দীনেশের আত্মার শান্তি কামনা করে প্রার্থনার জন্য সবার কাছে অনুরোধ জানিয়েছেন। বিজ্ঞপ্তি।