দীনেশ দাসের পরিবারের পাশে এসআইবিএল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাসচাপায় নিহত সাংবাদিক দীনেশ দাসের পরিবারকে পাঁচ লাখ টাকার একটি সঞ্চয় স্কিম খুলে দিয়েছে সোস্যাল ইসলামী ব্যাংক (এসআইবিএল) লিমিটেড। গতকাল মঙ্গলবার মতিঝিলে ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে এ স্কিমের কাগজ হস্তান্তর করা হয়।গতকাল ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিহত দীনেশ দাসের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য এসআইবিএল নিহতের কন্যা অথৈ দাসের নামে ‘স্বাচ্ছন্দ্য প্রতিদিন’ নামে একটি সঞ্চয় স্কিম খুলে দিয়েছে। মাসিক মুনাফাভিত্তিক এ স্কিমের বিপরীতে প্রতি মাসে ন্যূনতম পাঁচ হাজার টাকা তোলা যাবে। স্কিমটি অথৈ প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত স্বয়ংক্রিয়ভাবে নবায়ন হবে।