দীপংকর তালুকদারকে বর্জন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় কোনো মন্ত্রী গেলে চিরাচরিত যে চিত্র দেখা যায়, তার সম্পূর্ণ বিপরীত চিত্র দেখা গেল গতকাল রোববার। পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার আদিবাসী-অধ্যুষিত রাঙামাটির জুরাছড়ি উপজেলায় গেলেও কোনো জনপ্রতিনিধি, প্রথাগত নেতা ও দলীয় নেতা-কর্মী তাঁর সঙ্গে দেখা করেননি। নাম প্রকাশ অনিচ্ছুক একজন জনপ্রতিনিধি প্রথম আলোকে বলেন, সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি না দেওয়া ও বাঙালি হিসেবে জাতীয় পরিচয় নির্ধারণ করার প্রতিবাদে এটি তাঁদের নীরব বর্জন কর্মসূচি। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ফারুক হোসেন স্থানীয় কোনো গণ্যমান্য ব্যক্তির প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে উপস্থিত না থাকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, স্থানীয় উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের সাবেক ও বর্তমান চেয়ারম্যান, মৌজাপ্রধান হেডম্যান এবং সরকারি দল আওয়ামী লীগ ও বিএনপিসহ বিরোধী দলের নেতাদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল। তাঁরা না আসার কোনো অভ্যন্তরীণ কারণ থাকতে পারে বলে ইউএনও মন্তব্য করেন।জুরাছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি বন বিহারী চাকমার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমাদের কিছু সমস্যার কারণে প্রতিমন্ত্রীর কাছে যাইনি।’ এমনকি আওয়ামী লীগের কোনো সাধারণ কর্মীও প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা করেননি বলে তিনি জানান।