প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারী জেলা ছাত্রলীগের কাউন্সিলে দীপক চক্রবর্তী সভাপতি ও নাঈম ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।গত শনিবার দুপুরে জেলা ছাত্রলীগের সম্মেলনের প্রথম অধিবেশন শুরু হয়। দ্বিতীয় অধিবেশনে গভীর রাত পর্যন্ত চলে গোপন ব্যালটে ভোটদান। ভোট গ্রহণ শেষে সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী। সভাপতি ও সাধারণ সম্পাদক পদে তিনজন করে ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সম্মেলনে ৩৫৬ জন কাউন্সিলর ভোট দেন।