দীপকে বাঁচাতে এগিয়ে আসুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়াসি উদ্দিন মাহমুদ (দীপ) নামের সাড়ে পাঁচ বছর বয়সী এ ছেলেটি এক বছর ধরে নন-হজকিনস লিমফোমা নামের জটিল ক্যান্সারে আক্রান্ত। কেমোথেরাপির কোর্স শেষ হওয়ার পর তাঁর মা-বাবা ভেবেছিলেন, এবার তাঁদের ছেলে সুস্থ হয়ে উঠবে। কিন্তু সিটি স্ক্যান করার পর দেখা গেল, রোগটি আগের অবস্থায় ফিরে গেছে। ইতিমধ্যে ওয়াসির চিকিত্সা বাবদ তার মা-বাবা ও আত্মীয়স্বজনের প্রায় সাত লাখ টাকা ব্যয় হয়েছে। বিদেশে তার উন্নত চিকিত্সা করতে এখন প্রায় ১০ লাখ টাকা প্রয়োজন। কিন্তু এত টাকা জোগাড় করা ওয়াসির সরকারি চাকরিজীবী বাবা ও স্কুলশিক্ষিকা মায়ের পক্ষে সম্ভব নয়। ওয়াসির জীবন বাঁচাতে তার মা-বাবা দেশ-বিদেশের বিত্তবানদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: মো. ময়েন উদ্দিন মোল্লা, সঞ্চয়ী হিসাব নম্বর-৩৪০৯৬৩৫৪, সোনালী ব্যাংক লিমিটেড, কাকরাইল শাখা, ঢাকা। বিজ্ঞপ্তি।