দীপশিখার আলোয় কালরাত সঞ্চরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাঁচ হাজার দীপশিখার আলোয় নড়াইলে গতকাল সোমবার সন্ধ্যায় ২৫ মার্চের কালরাত সঞ্চরণ করা হয়েছে। শহরের সরকারি বালক বিদ্যালয় মাঠে প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে এই দীপশিখা প্রজ্বালন কর্মসূচি ছাড়াও আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কয়েক হাজার শিশু-কিশোর, জেলা প্রশাসন, রাজনীতিক, ভাষাসৈনিক, মুক্তিযোদ্ধা ও শিক্ষকেরা সন্ধ্যা সাড়ে ছয়টায় বিদ্যালয় মাঠে দীপশিখা জ্বালানোর কর্মসূচিতে অংশ নেয়। বিকেলে সঞ্চরণসভায় বক্তব্য দেন জেলা প্রশাসক জহুরুল হক, পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার এস এ মতিন প্রমুখ। সভাপতিত্ব করেন বন্ধুসভার সভাপতি মুত্তাকীন বিল্লাহ। সঞ্চালকের দায়িত্ব পালন করেন বন্ধুসভার সাবেক সভাপতি শাহ জালাল মুকুল। স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর নড়াইল প্রতিনিধি কার্ত্তিক দাস।