দীপালি ভট্টাচার্যের ‘স্মৃতির সঞ্চরণশীল বুনন’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেঙ্গল গ্যালারির দেয়ালে বিভিন্ন আকারের ৩৪টি ক্যানভাস। কোনটি প্রচলিত বর্গাকৃতির, কোনটি আবার গোলাকার ক্যানভাস। সব ক্যানভাসেই নারীর অবয়ব। নারীর দৈনন্দিন জীবনের মুহূর্ত, মনের আবেগ আকাঙ্ক্ষা, তার সৌন্দর্য তুলে ধরেছেন কলকাতার শিল্পী দীপালি ভট্টাচার্য। শুক্রবার সন্ধ্যায় ‘স্মৃতির সঞ্চরণশীল বুনন’ নামে ১২ দিনব্যাপী তাঁর এই একক প্রদর্শনীর উদ্বোধন করেন খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে ভারতের হাইকমিশনার রজিত মিত্র। স্বাগত বক্তব্য দেন বেঙ্গল গ্যালারির পরিচালক সুবির চৌধুরী। প্রদর্শনী ১৬ মার্চ পর্যন্ত খোলা থাকবে।শিল্পী দীপালি ভট্টাচার্যের জন্ম ১৯৫২ সালে কলকাতায়। তিনি ১৯৭৪ সালে কলকাতার গভ. কলেজ অব আর্টস অ্যান্ড ক্রাফটস থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। এ পর্যন্ত দেশে-বিদেশে তাঁর ১৩টি একক প্রদর্শনী হয়েছে। বর্তমানে তিনি কলকাতার গভ. কলেজ অব আর্টস অ্যান্ড ক্রাফটসের অধ্যক্ষ হিসেবে কর্মরত আছেন।৬০তম জন্মবার্ষিকীতে আজম খানকে সংবর্ধনা ‘রক্তের বিনিময়ে ভাষা পেয়েছি আমরা। সেই ভাষার বিকৃতি হচ্ছে আজকাল। অনেকে এখন এমন ভাবে কথা বলছেন যে এটা ইংরেজি, আরবি না হিন্দি বোঝা মুশকিল। কী বলছেন তারা সেটি আমরা বুঝতে পারছি না। এ রকম ভাষা গান, সিনেমা ও নাটকে ব্যবহূত হচ্ছে।’ জন্মদিনের অনুষ্ঠানে এভাবেই নিজের আক্ষেপ প্রকাশ করলেন পপসম্রাট খ্যাত আজম খান। গতকাল ৫ মার্চ ৬০ বছর পূর্ণ হলো তাঁর। পা দিলেন ৬১তম বর্ষে। জাতীয় প্রেসক্লাবে সাউথ এশিয়া মিউজিক সোসাইটি জন্মদিন উপলক্ষে তাঁকে সংবর্ধনা দেওয়ার আয়োজন করে। আজম খান বললেন, ‘আমরা কম বলি, তবে যেটুকু বলি তা যেন সঠিক ও সুন্দরভাবে বলি।’ চিরতরুণ আজম খান অনুষ্ঠানে এসেছিলেন মেরুন রঙের পাঞ্জাবি পরে।অনুষ্ঠানের শুরুতেই ক্রান্তি শিল্পী গোষ্ঠীর শিল্পীরা সমবেত কণ্ঠে ‘আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে’ পরিবেশন করেন। আজম খানকে ফুল দিয়ে অনুষ্ঠানের আয়োজক সাউথ এশিয়া মিউজিক সোসাইটির পক্ষে শুভেচ্ছা জানানো হয়। তিনি আমন্ত্রিত অতিথিদের সঙ্গে নিয়ে জন্মদিনের কেক কাটেন। তাঁকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য দেন গণসংগীতশিল্পী ফকির আলমগীর, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ম. হামিদ, মাহবুবুল হায়দার, গীতিকার ফেরদৌস হাসান ভূঁইয়া, শহীদুল্লাহ ফরায়েজি প্রমুখ।