দীপিকাকে বাঁচান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের সদর উপজেলার দীপিকা চন্দ্র গৌড় (২০) দীর্ঘদিন ধরে কিডনির সমস্যায় ভুগছেন। বর্তমানে তাঁর দুটি কিডনিই নষ্ট হয়ে গেছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের চিকিৎ সকেরা জানিয়েছেন, দীপিকাকে বাঁচাতে হলে অন্তত একটি কিডনি প্রতিস্থাপন করতে হবে। দীপিকার মামা প্রিয় ভাগনিকে একটি কিডনি দান করতে সম্মত হয়েছেন। কিন্তু অস্ত্রোপচার করার জন্য লাখ খানেক টাকা দীপিকার পরিবারের নেই। দীপিকার বাবা বাদলচন্দ্র গৌড় জানান, তিনি একজন সবজি বিক্রেতা। একমাত্র মেয়ে দীপিকার চিকিৎ সায় ইতিমধ্যে তাঁর পাঁচ লাখের অধিক টাকা ব্যয় হয়েছে। এখন তিনি প্রায় নিঃস্ব। এ অবস্থায় মেয়েকে বাঁচাতে সমাজের বিত্তবান ও হূদয়বান ব্যক্তিদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন তিনি। সাহায্য পাঠানোর ঠিকানা: দীপক কর্মকার, ব্র্যাক ব্যাংক, সঞ্চয়ী হিসাব নম্বর: ৬৩০৮২০১৮৫০৮২৩০০১। বিজ্ঞপ্তি।