দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় চার শিক্ষক বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিনা অনুমতিতে দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকার অপরাধে গাজীপুরের চারটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চার শিক্ষককে বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া একই অপরাধে আরও অন্তত পাঁচ শিক্ষককে বরখাস্তের প্রক্রিয়া চলছে।জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, বরখাস্ত হওয়া শিক্ষকেরা হলেন: সদর উপজেলার পুবাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিউলি আক্তার, শ্রীপুর উপজেলার চিনাশুকানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা. সামসুন্নাহার, কালীগঞ্জ উপজেলার ভাইয়াসূতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিলুফা ইয়াসমিন ও মাজুখান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তাজিয়া ইসলাম।এ ছাড়া একই অপরাধে সদরের গাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোয়ারা বেগম ও পিপুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পারভীন আক্তার, কালীগঞ্জ উপজেলার রাঙ্গামাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আসমা আক্তার ও মুনসুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাসুমা আক্তার এবং শ্রীপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক উমেঞ্চ শরীফুন আক্তারকে বরখাস্তকরণের প্রক্রিয়া চলছে।