দীর্ঘদিন পর যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরলেন সোহেল তাজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আওয়ামী লীগের নেতৃত্বাধীন বর্তমান মহাজোট সরকারের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ গতকাল শুক্রবার ভোরে দেশে ফিরেছেন। সকাল সাড়ে পাঁচটায় তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সেখান থেকে তিনি বনানীতে মায়ের বাসায় যান।বিমানবন্দরে তানজিমকে তাঁর নির্বাচনী এলাকা গাজীপুরের কাপাসিয়ার নেতা-কর্মীরা অভ্যর্থনা জানান। ২০০৯ সালের ৬ জানুয়ারি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন তিনি। ওই বছরের ৩১ মে তিনি প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। পদত্যাগের পর তিনি পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে ৯ জুন যুক্তরাষ্ট্রে যান। সেখানে কিছুদিন অবস্থানের পর দেশে ফেরেন। আবার চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি তিনি দ্বিতীয় দফায় যুক্তরাষ্ট্র যান। প্রায় ছয় মাস অবস্থানের পর গতকাল তিনি দেশে ফেরেন। তানজিম আহমেদ গাজীপুর-৪ আসনের নির্বাচিত সাংসদ।