দু-এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে আজ শনিবারও তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই অবস্থা অব্যাহত থাকতে পারে। এ ছাড়া ঢাকাসহ দেশের কয়েকটি বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়, আজ যশোর, কুষ্টিয়া অঞ্চলসহ রংপুর, রাজশাহী, ঢাকা, সিলেট, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের দু-একটি জায়গায় অস্থায়ী দমকা হাওয়া অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

রাজশাহী, যশোর ও কুষ্টিয়া অঞ্চলের ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ এবং কুমিল্লা, চাঁদপুর, মাইজদীকোর্ট, ফেনী অঞ্চলসহ রাজশাহী ও খুলনা বিভাগের অবশিষ্ট অংশের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি যে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, তা অব্যাহত থাকতে পারে।

সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।