দু-এক দিনের মধ্যে আ.লীগের মনোনয়ন চূড়ান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দু-এক দিনের মধ্যেই আওয়ামী লীগের প্রার্থী মনোনয়ন প্রক্রিয়া চূড়ান্ত করা হবে বলে দলীয় সূত্র থেকে জানা গেছে।
আজ বুধবার বেলা ১১টায় আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে দলের সংসদীয় বোর্ডের বৈঠক হবে। এরপর আরেকটি বৈঠক করেই মনোনয়ন চূড়ান্ত করা হতে পারে।
গতকাল রাতে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামসহ কয়েকজন জ্যেষ্ঠ নেতার সঙ্গে বৈঠক করেন। এই বৈঠকেই আজকের সংসদীয় বোর্ডের বৈঠকের সিদ্ধান্ত হয়।
সংসদীয় বোর্ডের বৈঠকে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সভানেত্রী ও সংসদীয় বোর্ডের সভাপতি শেখ হাসিনা। সংসদীয় বোর্ডের সদস্যসচিব সৈয়দ আশরাফুল ইসলাম বোর্ডের সব সদস্যকে যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।