দু-এক দিনের মধ্যে দেশে ফিরছেন বাংলাদেশি বন্দীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কারাদণ্ডের মেয়াদ শেষ হওয়ার পরও দেশে ফিরতে না পারায় ১৩ বাংলাদেশি বন্দী পশ্চিমবঙ্গের নদীয়া জেলার কৃষ্ণনগর জেলা কারাগারে গত সোমবার সকাল থেকে অনশন শুরু করেন। বন্দীদের শারীরিক অবস্থার অবনতি হলে তাঁদের হাসপাতালে ভর্তিও করা হয়। এই খবর পাওয়ার পর কলকাতার বাংলাদেশ উপহাইকমিশন বন্দীদের দ্রুত দেশে ফেরত পাঠানোর উদ্যোগ নেয়। আশ্বাস পাওয়ার পর বন্দীরা অবশেষে অনশন প্রত্যাহার করেন। গতকাল শুক্রবার দুপুরে এ ব্যাপারে কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপহাইকমিশনার মো. মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে জানান, আগামী দু-এক দিনের মধ্যেই বন্দীদের দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।এদিকে বন্দীরা অভিযোগ করেছেন, তাঁদের সাজার মেয়াদ দেড় থেকে দুই বছর আগে শেষ হলেও তাঁরা এখনো দেশে ফিরে যেতে পারেননি। এ ব্যাপারে গতকাল কৃষ্ণনগর কারাগারে যোগাযোগ করা হলে এক কর্মকর্তা প্রথম আলোকে জানান, বন্দীরা দেশে ফিরে যাওয়ার জন্য কর্তৃপক্ষের আশ্বাস পাওয়ার পর অনশন প্রত্যাহার করেছেন।