দু-একদিনের মধ্যে ভাইবার খুলবে: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশে পাঁচটি ভয়েস ও মেসেজিং সেবা বন্ধ করে দিয়েছে সরকার
দেশে পাঁচটি ভয়েস ও মেসেজিং সেবা বন্ধ করে দিয়েছে সরকার

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, দু-একদিনের মধ্যে বন্ধ থাকা ভাইবার, ট্যাঙ্গো, হোয়াটসঅ্যাপ, মাইপিপল ও লাইন নামের ভয়েস ও মেসেজিং সেবা আগের মতো চালু হবে। আজ সোমবার প্রথম আলোকে তিনি এ কথা জানান। 
এবার বন্ধ হোয়াটসঅ্যাপ, মাইপিপল ও লাইন
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ইন্টারনেটের এসব সেবা গ্রহণকারীকে শনাক্ত করার যন্ত্র বসানো হচ্ছে। সেটি হলেই এসব সেবা আগের মতো পাওয়া যাবে। 
খালেদা জিয়ার অবরোধ চালিয়ে যাওয়ার বিষয়ে তিনি বলেন, তাঁরা আশা করেছিলেন খালেদা জিয়া অবরোধের নামে নাশকতার পথ থেকে সরে আসবেন বলে ঘোষণা দেবেন। কিন্তু তিনি তা না করায় প্রশাসন আরও সতর্ক হবে বলে জানান স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।