দুঃখভরা জীবন যাঁর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই সন্তানের জনক শফিকুর রহমান (৫২) একজন ডিপ্লোমা প্রকৌশলী। চাকরি করতেন একটি বেসরকারি প্রতিষ্ঠানে। ২০০০ সালে তাঁর নন হজকিন্স লিমফোমা ক্যানসার ধরা পড়ে। ছেড়ে দেন চাকরি। পরিবারের ব্যয়ভার ও চিকিৎসার খরচ জোগাতে শুরু করেন ব্যবসা। শারীরিক অসুস্থতা ও পুঁজি-সংকটে একপর্যায়ে তা বন্ধ হয়ে যায়। এরই মধ্যে ২০০৭ সালে শফিকুর মস্তিষ্কের রক্তক্ষরণে আক্রান্ত হন। সর্বশেষ গত জানুয়ারি মাসে তাঁর হূদিপণ্ডে দুটো ব্লক ধরা পড়ে। এসব রোগের জন্য তিনি বিভিন্ন সময় রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। হূদিপণ্ডের ব্লক দূর করতে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের চিকিৎসকেরা তাঁকে দ্রুত অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছেন। এ জন্য প্রয়োজন প্রায় তিন লাখ টাকা। কিন্তু এই টাকা জোগাড় করা শফিকুরের পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। এ অবস্থায় দেশবাসীর কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন তিনি। সাহায্য পাঠানোর ঠিকানা: শফিকুর রহমান, মুদারাবা সঞ্চয়ী হিসাব নম্বর: ১২১৬২, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, মিরপুর-১ নম্বর শাখা, ঢাকা। ০১১৯০৬২৫৭২৫। বিজ্ঞপ্তি।