দুঃশাসন ও ব্যর্থতার বিরুদ্ধে রায় দিয়েছে জনগণ: ফখরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে জনগণ বর্তমান সরকারের দুঃশাসন ও ব্যর্থতার বিরুদ্ধে রায় দিয়েছে। এ রায় সরকারের জন্য সতর্ক সংকেত। এ নির্বাচনে প্রমাণিত হয়েছে, জনগণ সরকারের ওপর থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। এটা শুধু চট্টগ্রামে নয়, সারা দেশের চিত্র।গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ—অ্যাব আয়োজিত আলোচনা সভায় যাওয়ার আগে সাংবাদিকদের ফখরুল ইসলাম এসব কথা বলেন। তিনি মন্জুর আলমের বিজয়কে গণতন্ত্রের বিজয় বলে আখ্যা দিয়ে বলেন, ছোট ছোট কারচুপি হলেও নির্বাচনে জনগণের সঠিক রায় প্রতিফলিত হয়েছে।