দুই অটোরিকশার সংঘর্ষে নিহত ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার তিতাস উপজেলার দড়িকান্দি সেতুর কাছে সিএনজিচালিত দুটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। তাঁর নাম আক্তার হোসেন (২৬)।
আজ মঙ্গলবার সকাল আটটার দিকে গৌরীপুর-হোমনা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আক্তার দাউদকান্দি উপজেলার ইছাপুর গ্রামের ব্যবসায়ী। এ দুর্ঘটনায় তাঁর স্ত্রী, প্রতিবেশী ওমর ফারুক ও তাঁর স্ত্রী রাহিমা আক্তার গুরুতর আহত হন। তাঁদের দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।
আহত ওমর ফারুক জানান, তাঁরা তিতাস উপজেলার নারান্দিয়া মসজিদে তাবলিগ জামাতে গিয়েছিলেন। সেখান থেকে বাড়ি ফেরার পথে চালক বেপরোয়া গতিতে অটোরিকশা চালাচ্ছিলেন। এতে এ দুর্ঘটনা ঘটে। যাত্রীরা ধীরে চালানোর কথা বললেও আমলে নেননি।
দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক গোলাম মাহবুব শিকদার জানান, লাশ স্বজনরা নিয়ে গেছেন।