দুই অধ্যক্ষর বিরুদ্ধে উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনট গোসাঁইবাড়ী মহিলা কলেজ ও বিলচাপাড়ি আইডিয়াল নামের দুটি কলেজের অধ্যক্ষর বিরুদ্ধে উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। কলেজ দুটির ছাত্রছাত্রীর চেয়ে বৃত্তিপ্রাপ্তির সংখ্যা দ্বিগুণ দেখিয়ে টাকা উত্তোলন করা হয়েছে।মাধ্যমিক অফিস সূত্রে জানা গেছে, ২০১১ সালে গোসাঁইবাড়ী মহিলা কলেজে ১৩ জন ছাত্রী এবং একই সময়ে বিলচাপাড়ি আইডিয়াল কলেজের নয়জন ছাত্রছাত্রী এইচএসসি প্রথম বর্ষের ভর্তি দেখিয়ে নাম নিবন্ধন করা হয়েছে। এসব ছাত্রছাত্রী বর্তমানে দ্বিতীয় বর্ষে অধ্যয়ন করছে।সব মিলিয়ে দুটি কলেজের ৩৯ জন ছাত্রছাত্রীর প্রতি মাসের ১২৫ টাকা করে ছয় মাসের ২৮ হাজার ৭৫ টাকা উত্তোলন করা হয়েছে। অভিযোগ উঠেছে, ভুয়া ছাত্রছাত্রীর নামে উপবৃত্তির টাকা উত্তোলন করে কলেজের অধ্যক্ষরা আত্মসাৎ করেছেন। গোসাঁইবাড়ী মহিলা কালেজের অধ্যক্ষ জাহাঙ্গীর আলম জানান, কলেজটি এমপিওভুক্ত করানোর চেষ্টা করা হচ্ছে। এ সময় ছাত্রীর সংখ্যা বেশি দেখাতে হয়। ছাত্রীদের উপবৃত্তি না দিলে এখানে তারা ভর্তি হয় না। ছাত্রীর সংখ্যার চেয়ে উপবৃত্তি প্রাপ্তির সংখ্যা বেশির বিষয়ে তিনি কোনো উত্তর দেননি। উপজেলা উচ্চমাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিউল আলম জানান, তাদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।