দুই অভিভাবকের ওপর বখাটেদের হামলার প্রতিবাদে মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের দিরাই উপজেলায় ইভ টিজিংয়ের প্রতিকার চাওয়ায় দুই ছাত্রীর অভিভাবকের ওপর হামলার প্রতিবাদে গত শনিবার শহরে মিছিল করেছে একটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় তারা বখাটেদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানায়।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পৌর এলাকার দুই ছাত্রীকে বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে একই এলাকার জাকারিয়া ও আতিকুর নামের দুই বখাটে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করছিল। উত্ত্যক্তের শিকার ছাত্রীরা বিষয়টি তাদের অভিভাবকদের জানালে তাঁরা ওই দুই বখাটের পরিবারের লোকজনকে জানান। এর জেরে গত সপ্তাহে রোববার রাতে স্থানীয় বাজার থেকে ওই দুই ছাত্রীর অভিভাবক বাড়ি ফেরার পথে তাঁদের ওপর আতিকুর ও জাকারিয়া ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। তাঁদের একজনকে গুরুতর অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।ছাত্রীদের পাঠানো অভিযোগটি পাওয়ার কথা নিশ্চিত করে দিরাই থানার ওসি আবু জাফর মোহাম্মদ সালেহ জানান, ছাত্রীদের অভিভাবকদের মারধরের ঘটনায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।