দুই অ্যানথ্রাক্স রোগীর সন্ধান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় দুই ব্যক্তির শরীরে অ্যানথ্রাক্স ধরা পড়েছে। স্বাস্থ্য বিভাগ থেকে তাঁদের বিনা মূল্যে চিকিৎসা দেওয়া হচ্ছে।
অ্যানথ্রাক্স আক্রান্ত দুই রোগী হলেন উপজেলার ধুকুরিয়া বেড়া গ্রামের মো. রেজাউল ফকির (৫৫) ও রমজান মণ্ডল (৫২)।
সিরাজগঞ্জ জেলা স্যানিটারি ইন্সপেক্টর মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, এক সপ্তাহ আগে ধুকুরিয়া বেড়া গ্রামের কুদ্দুস মণ্ডলের অসুস্থ একটি গরু জবাই করে সবাই মাংস ভাগাভাগি করে নেয়। মাংস কাটা-ধোয়ায় যাঁরা ছিলেন গত বৃহস্পতিবার তাঁদের মধ্যে দুজনের হাতের আঙুলে ফোসকা পড়ে ক্ষতের সৃষ্টি হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক জানান, তাঁরা অ্যানথ্রাক্সে আক্রান্ত হয়েছেন।
জেলা সিভিল সার্জন শেখ মনজুর রহমান বলেন, অ্যানথ্রাক্স আক্রান্ত দুই রোগীকে বিনা মূল্যে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাঁরা আশঙ্কামুক্ত রয়েছেন।