দুই আ.লীগ নেতার বিরুদ্ধে কোটি টাকার মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের বিতর্কিত কমিটির আহ্বায়ক জাহেদুর রহমান ও যুগ্ম আহ্বায়ক ইউনুছ আলী মণ্ডলের বিরুদ্ধে এক কোটি টাকার মানহানির মামলা করা হয়েছে। নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান শফিউল আলম ওরফে বুলু ডাক্তার বাদী হয়ে গত রোববার বগুড়ার প্রথম যুগ্ম জেলা জজ আদালতে এই মামলা করেন। বিবাদীরা বগুড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে শফিউল আলমকে যুদ্ধাপরাধী হিসেবে আখ্যায়িত করায় এই মানহানির মামলা করা হয়।