দুই আঙুল বিচ্ছিন্ন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর সেগুনবাগিচায় গত বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সন্ত্রাসীদের কোপে আমানুল হক (৪৫) নামের এক ব্যবসায়ীর ডান হাতের দুটি আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানা আওয়ামী লীগের সদস্য বলে জানা গেছে। পারিবারিক সূত্র জানায়, আমানুল সেগুনবাগিচায় বাসায় ঢোকার সময় সন্ত্রাসীরা চাপাতি দিয়ে তাঁর ডান হাতে একাধিক কোপ দেয়। হাসপাতাল সূত্র জানায়, চাপাতির কোপে আমানুলের হাতের দুটি আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে।