প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুলিশ কর্মকর্তা গৌতম হত্যা মামলার আসামি জাকির ও আবদুর রউফ ভূঁইয়াকে আবারও রিমান্ডে নিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ঢাকা মহানগর হাকিম মো. নজরুল ইসলাম গতকাল মঙ্গলবার জাকিরকে চার দিন ও রউফকে তিন দিন রিমান্ডে নেওয়ার আদেশ দেন।চার দিনের রিমান্ড শেষে আসামি জাকির ও রউফকে গতকাল আদালতে হাজির করে আরও সাত দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করে ডিবি। রিমান্ডের প্রতিবেদনে বলা হয়, রিমান্ডে আসামিদের দেওয়া তথ্য যাচাই করা হচ্ছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাঁদের দেওয়া তথ্য সম্পর্কে আরও জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। শুনানি শেষে আদালত দুজনের রিমান্ড মঞ্জুর করেন।প্রসঙ্গত, বংশাল থানার অপারেশন কর্মকর্তা গৌতম রায়কে গত ১৯ এপ্রিল গভীর রাতে রাজধানীর ধোলাইখাল এলাকায় দুর্বৃত্তরা হত্যা করে।