দুই আসামি খালাস আপিলের অনুমতি পেল রাষ্ট্রপক্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাসদ নেতা কাজী আরেফ হত্যা মামলায় দুই আসামিকে খালাস দেওয়া বিষয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি পেয়েছে রাষ্ট্রপক্ষ। গতকাল সোমবার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ বেঞ্চ রাষ্ট্রপক্ষের লিভ টু আপিল (আপিলের অনুমতির আবেদন) মঞ্জুর করেন।এর আগে ৭ আগস্ট আপিল বিভাগ কাজী আরেফ হত্যা মামলায় তিন আসামির মৃত্যুদণ্ড বহাল এবং নিম্ন আদালতে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ১০ আসামিকে খালাস দেওয়ার বিষয়ে হাইকোর্টের রায় বহাল রেখে আদেশ দেন। ওই দিন হাইকোর্টের রায়ের বিরুদ্ধে তিন আসামির করা লিভ টু আপিল এবং ১০ আসামির খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আবেদন খারিজ করা হয়। এর বাইরে সাহির ও রাফার বিষয়ে গতকাল আদেশ দেওয়ার কথা ছিল।