প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ সদর উপজেলার পাগলার রসুলপুরে জনতা লীগের নেতা শেখ স্বাধীন মনির হোসেন হত্যা মামলার এজাহারভুক্ত দুই আসামি ভিপি রাজীব ও শরীফকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে রাজধানীর গুলিস্তান এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান-২ বলেন, মনির হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারে প্রচেষ্টা চলছিল। সর্বশেষ প্রযুক্তির সহায়তায় ভিপি রাজীব ও শরীফকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামিদের আদালতে হাজির করে রিমান্ডের আবেদন জানানো হবে।
নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ