দুই আসামি রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের খাজা রোডে দুই ভাই খুনের মামলায় গ্রেপ্তার হওয়া দুই আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল সোমবার বিকেলে চট্টগ্রাম মহানগর হাকিম রহমত আলী শুনানি শেষে এ আদেশ দেন।
তবে খুনের মামলার প্রধান আসামি আইয়ুব আলী খানসহ এজাহারভুক্ত অন্যদের এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। পুলিশের দাবি, আসামি ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
শুক্রবার রাতে নগরের চান্দগাঁওয়ের খাজা রোড এলাকায় দুই ভাইকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় আইয়ুব আলী খানকে এক নম্বর আসামি করে শনিবার চান্দগাঁও থানায় মামলা হয়েছে।
নগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী জানান, জিয়াউর রহমান ও মো. লোকমানকে জিজ্ঞাসাবাদ করতে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করে চান্দগাঁও থানার পুলিশ। আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।