দুই আসামিকে মুখোমুখি জিজ্ঞাসাবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুর সদর উপজেলার কাশিপুর গ্রামে কামিয়াব কোচিং সেন্টারে গত মাসে শিশু নূর আলম হত্যার ঘটনায় দিনাজপুর কোতোয়ালি থানায় করা মামলার প্রধান দুই আসামিকে দুই দিনের রিমান্ডে নিয়ে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। এ হত্যাকাণ্ডের ব্যাপারে দুজনই গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন।মুখোমুখি করা আসামিরা হলেন, ওই কোচিং সেন্টারের শিক্ষক শাহীনুর ইসলাম ও নৈশপ্রহরী আফসার আলী।পুলিশ ও আদালত সূত্রে জানা গেছে, শিক্ষক শাহীনুর ও নৈশপ্রহরী আফসারকে গত বৃহস্পতিবার দিনাজপুরের মুখ্য বিচারিক হাকিম আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানানো হয়। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।মামলার তদন্ত কর্মকর্তা ও দিনাজপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মো. মখলেসুর রহমান প্রথম আলোকে বলেন, বৃহস্পতিবার রাত থেকে শাহীনুর ও আফসারকে মুখোমুখি করে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়। তাঁরা এ হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ ছাড়া গুরুত্বপূর্ণ তথ্যও দিয়েছেন। তবে তদন্ত সম্পন্ন করতে এসব তথ্য যথেষ্ট নয়। তাঁদের আরও জিজ্ঞাসাবাদ করা দরকার।নাম প্রকাশ না করার শর্তে একজন পুলিশ কর্মকর্তা বলেন, ওই কোচিং সেন্টারে অপরাধমূলক কাজ হতো। নিহত শিশু নূর আলম ও তার বড় ভাই নয়ন (৭) কিছু কর্মকাণ্ড দেখে ফেলে। শিশুরা বিষয়টি প্রকাশ করে দিতে পারে—এ আশঙ্কায় তাদের হত্যার পরিকল্পনা করা হয়। গত ২২ আগস্ট রাতে উপজেলার ভবাইনগর ডাঙ্গাপাড়া গ্রামের রিকশাচালক রশিদুল ইসলামের ছেলে শিশু নূর আলমকে হত্যা করা হয়। এ সময় তার ভাই নয়নকে গুরুতর আহত করা হয়। পরে গ্রামবাসী তাকে উদ্ধার করে।নয়ন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকি ৎ সা নেওয়ার পর গত বুধবার বাড়ি ফিরেছে। পরদিন দিনাজপুরের মুখ্য বিচারিক হাকিম আদালতে ১৬৪ ধারায় নয়নের জবানবন্দি ধারণ করা হয়।এ ঘটনায় চারজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা বেশ কয়েকজনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়। আবুল কালাম আজাদ নামের এক ব্যক্তির বাসা ভাড়া নিয়ে ওই কোচিং সেন্টারটি চালু করা হয়। তিনিও এ মামলার আসামি। তাঁকেসহ ইতিমধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।