দুই আসামির ছয় মাসের জামিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারে রানা প্লাজা ধসের ঘটনায় দায়ের করা দুটি মামলায় দুই আসামির ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট। এঁরা হলেন ধসে পড়া ভবনে থাকা নিউ ওয়েভ বটমস লিমিটেডের চেয়ারম্যান বজলুস সামাদ ও ব্যবস্থাপনা পরিচালক মাহমুদুর রহমান। গতকাল সোমবার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ পৃথক জামিন আবেদনের শুনানি নিয়ে এ আদেশ দেন।
আদালতে আবেদনকারীদের পক্ষে ছিলেন আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন ও শ ম রেজাউল করিম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল খোন্দকার দিলীরুজ্জামান।
খোন্দকার দিলীরুজ্জামান প্রথম আলোকে বলেন, এ আদেশ স্থগিত চেয়ে চেম্বার বিচারপতির আদালতে আবেদন করা হবে।
গত বছরের ২৪ এপ্রিল সাভারে রানা প্লাজা ধসে পড়ে। এতে এক হাজার ১৩৪ জন নিহত হন।