দুই আসামির জামিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি একরামুল হক হত্যা মামলার দুই আসামি জামিনে মুক্তি পেয়েছেন। গতকাল বুধবার বিকেলে ফেনী জেলা কারাগার থেকে দুজন মুক্তি পান। সহকারী সরকারি কৌঁসুলি মো. নুরুল ইসলাম জানান, উচ্চ আদালত থেকে দুই আসামি আবদুল কাইয়ুম ওরফে কাইয়ুম ও জসিম উদ্দিন ওরফে নয়নের জামিন আদেশের কপি গতকাল ফেনীর মুখ্য বিচারিক হাকিমের আদালতে এসে পৌঁছায়। বিকেলে তাঁরা জামিনে ফেনী কারাগার থেকে ছাড়া পান। একরাম হত্যা মামলায় গ্রেপ্তার ৩৩ জন আসামির মধ্যে চারজন উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন।