দুই আসামির জামিন নামঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে জাপানের নাগরিক কুনিও হোশি হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া হুমায়ুন কবির ওরফে হীরা ও রাশেদ-উন-নবী খান বিপ্লবের জামিনের আবেদন নামঞ্জুর করে জেলহাজতে ফেরত পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

আজ সোমবার রংপুর জ্যেষ্ঠ বিচারিক হাকিম শফিউল আলমের আদালতে মামলার এ দুই আসামির নিয়মিত হাজিরার দিন ধার্য ছিল। আসামিদের আদালতে হাজির করার পর তাঁদের আইনজীবীরা জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করেন।

৩ অক্টোবর রংপুর শহরের উপকণ্ঠে কাচু আলুটারি গ্রামে দুর্বৃত্তদের গুলিতে খুন হন কুনিও হোশি। হত্যাকাণ্ডের পর রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে হুমায়ুনকে ধরে নিয়ে যায় পুলিশ। হুমায়ুন কুনিওর ব্যবসায়িক সহযোগী ছিলেন। এরপর ৫ অক্টোবর বিপ্লবকে গ্রেপ্তার করে পুলিশ।