দুই আসামির দুই দিন করে রিমান্ড মঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় কলেজছাত্রী ধর্ষণ ও ভিডিওচিত্র ছড়িয়ে দেওয়ার ঘটনায় দুই আসামি মামুন মিয়া ও খাইরুল মিয়ার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আদালত সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার শুনানি শেষে ময়মনসিংহের ৪ নম্বর আমলি আদালতের বিচারিক হাকিম ফারজানা নাসরিন ওই দুই আসামির দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন। গত সোমবার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ওই ছাত্রীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়।
পুলিশ জানায়, গত বুধবার রাতে মামুন মিয়াকে এবং গতকাল ভোরে খাইরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়৷