দুই ইউনিয়নের সঙ্গে লালপুরের সড়ক যোগাযোগ বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেচের পানির জন্য নাটোরের লালপুর উপজেলার মাধবপুর পালপাড়া এলাকায় সুড়ঙ্গের মতো করে সড়কের নিচের অংশ কেটে দিয়েছেন এলাকাবাসী। গতকাল তোলা ছবি  প্রথম আলো
সেচের পানির জন্য নাটোরের লালপুর উপজেলার মাধবপুর পালপাড়া এলাকায় সুড়ঙ্গের মতো করে সড়কের নিচের অংশ কেটে দিয়েছেন এলাকাবাসী। গতকাল তোলা ছবি প্রথম আলো

নদীর পানি পাওয়ার জন্য নাটোরের লালপুর উপজেলার মাধবপুর পালপাড়ায় গত মঙ্গলবার গভীর রাতে বাঁধের নিচে নালা কেটেছেন এলাকাবাসী।
এ বাঁধ সড়ক হিসেবেও ব্যবহূত হয়। বাঁধের নিচে নালা থাকায় ধসে পড়ার ঝুঁকির কারণে সড়কটি দিয়ে যানবাহন চলাচল করছে না। ফলে উপজেলার বিলমাড়িয়া ও দুড়দুড়িয়া ইউনিয়নের সঙ্গে লালপুরের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
এলাকাবাসী জানান, লালপুর-বিলমাড়িয়ার সড়কের নিচে কাটা ওই নালা দিয়ে পদ্মার পানি বিভিন্ন বিলে ঢুকছে। ওই পানি দিয়ে এলাকায় চাষাবাদ করা সহজ হবে। তাঁরা জানান, এখানে একটি স্লুইসগেট নির্মাণ করা হলে বিপুলসংখ্যক কৃষক স্বস্তি ফিরে পাবেন। লালপুরের ইউএনও জানান, যত তাড়াতাড়ি সম্ভব রাস্তা চলাচলের উপযোগী করার ব্যবস্থা ও সমস্যার স্থায়ী সমাধানের জন্য পাউবোকে চিঠি পাঠানো হয়েছে।