দুই ইউনিয়নকে বাল্যবিবাহমুক্ত ঘোষণা
গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার দামোদরপুর ইউনিয়নকে গতকাল শনিবার ও ফরিদপুর ইউনিয়নকে গত শুক্রবার বাল্যবিবাহমুক্ত ঘোষণা করা হয়েছে।
দামোদরপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চত্বরে এক সমাবেশে গতকাল দামোদরপুর ইউনিয়নকে বাল্যবিবাহমুক্ত ঘোষণা করা হয়। এতে সভাপতিত্ব করেন দামোদরপুর ইউপি চেয়ারম্যান মনোয়ারুল হাসান। বক্তব্য দেন জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপপরিচালক মোখলেছুর রহমান, উপজেলা মহিলা-বিষয়ক কর্মকর্তা শাহনাজ আকতার, স্কুলশিক্ষক সাহাব উদ্দিন, সাংবাদিক জিল্লুর রহমান, ক্রীড়া সংগঠক জাহাঙ্গীর আলম প্রমুখ।
এদিকে শুক্রবার বিকেলে উপজেলার ফরিদপুর ইউনিয়নকে বাল্যবিবাহমুক্ত ঘোষণা করা হয়। এ উপলক্ষে ফরিদপুর দ্বিমুখী উচ্চবিদ্যালয় মাঠে এক সমাবেশ হয়। এতে সভাপতিত্ব করেন ফরিদপুরের ইউপি চেয়ারম্যান নুর আজম মণ্ডল। বক্তব্য দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শফিকুর রহমান, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আকতার বানু প্রমুখ।