দুই ইউপি নির্বাচনের ফল ঘোষণা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ও দুর্গাপুর ইউনিয়নের নির্বাচন গত মঙ্গলবার সম্পন্ন হয়েছে। ভারপ্রাপ্ত জেলা নির্বাচন কর্মকর্তা রুহুল আমীন মল্লিক জানান, শংকরপাশা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বর্তমান চেয়ারম্যান তোফাজ্জেল হোসেন মল্লিক চার হাজার ৭৪৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আবু সালেহ বাবুল তিন হাজার ১৭৮ ভোট পেয়েছেন। দুর্গাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চান মিয়া মাঝি তিন হাজার ৬৩৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আলতাফ হোসেন পেয়েছেন তিন হাজার ৬০ ভোট।