দুই ইউপি সদস্যকে পুলিশে দিল ভিজিডি কার্ডধারীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভিজিডি কার্ডের বিপরীতে চাল বিতরণের সময় ওজনে কম দেওয়ার অভিযোগে দুস্থরা ইউনিয়ন পরিষদের (ইউপি) দুই সদস্যকে আটক করে পুলিশে দিয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার দিকে বাগেরহাটের কচুয়া উপজেলার বাধাল ইউনিয়ন পরিষদের কার্যালয়ে এ ঘটনা ঘটে। এ সময় পুলিশ ২৪০ কেজি চালও জব্দ করে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ওজনে কম দেওয়ার অভিযোগে ২ নম্বর ওয়ার্ডের সদস্য নারায়ণ চন্দ্র দাস এবং ৫ নম্বর ওয়ার্ডের সদস্য শেখ আবুল বাশারকে আটক করা হয়েছে। ভিজিডি কার্ডধারী বিলকুল গ্রামের শেখ দেলোয়ার হোসেন, বাকির শিকদার, পিংগুড়িয়া গ্রামের লুত্ফর শেখ ও শহীদ শেখ জানান, গতকাল বিকেলের দিকে ইউপি সদস্য নারায়ণ চন্দ্র, আবুল বাশার ও দেলোয়ার হোসেন নয়টি ওয়ার্ডের ২৩২ জন কার্ডধারীকে চাল দেওয়া শুরু করেন। এ সময় সেখানে তদারককারী কর্মকর্তা উপস্থিত ছিলেন না।